শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: আল আরাবিয়াহ টিভি চ্যানেল ঘোষণা করেছে যে, আজ শনিবার (১২ই জানুয়ারী) বাগদাদের পশ্চিমে অবস্থিত সামেরা শহরের কাছাকাছি একটি এলাকায় চালানো আত্মঘাতী এক হামলায় কমপক্ষে ২৭ জন শিয়া যায়ের শাহাদত বরণ করেছে এবং অপর ১৯ জন আহত হয়েছে।
এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
উল্লেখ্য, আজ ইমাম হাসান আসকারী (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী। এ দিন যায়েররা ইরাকের বিভিন্ন স্থানসহ বিশ্বের বিভিন্ন দেশ হতে সামেরাতে অবস্থিত তাঁর মাযার যেয়ারত করতে আসে।#